|
Welcome,
Guest
|
|
|
তুমি ভোর হতে চাও , স্নিগ্ধ কোমল ভোর
তুমি ফুল হতে চাও , পাখিদের কোলাহল , অলির বুকে ভ্রমরের মধু-রেন গুঞ্জন আমি'ই তো তোমার ভোর , নিঃস্বার্থ মনোরঞ্জন ! আলসে দুপুর জুড়ে থমকে থাকা সময় আর কবিতার বইয়ে ওঠা ঝর , অথবা উতলা করা মন , আমাকেই পাবে তুমি বৃষ্টি স্নাত শিহরনে আমাকেই ছোঁবে তুমি কল্পনায় তোমার চাঁপা দুটি আঙুলে । আসুক বিকেল তোমার অঙ্গনে হলুদের আবরণে মৃদুমন্দ বাতাসে উড়ুক তোমার চুল তুলোর মেঘ হয়ে , লাল টুকটুকে সূর্যের টিপ তোমার ললাটে আমি'ই তো অস্তমিত সূর্য , পশ্চিমের গগনে ভালবাসার নির্জন সাক্ষর তোমার ওই ললাটে । শাঁখের ধ্বনি ম্লান করে নামে সন্ধ্যার নীরবতা দিনের ক্লান্তি শেষে পাখিদের শুরু হয় ঘরে ফিরা ; দীপালির আলো জ্বেলে তুমি একাকী পড়িসরে বুনে যাও উলের মায়াবী নকশা , আমি'ই তো তোমার একাকী প্রহর , মনেতে সুখের স্পন্দন তোমার'ই অন্ধকার ঘরে আলোকিত দীপ শিখা । নক্ষত্রের রাত এলে উঁকি দেয় তোমার মনের জানালাতে এলোমেলো যত ভাবনারা এসে , আর তুমি- সুনিপুণ দু হাতের কৌশলে চুলে বেণীর কারুকার্য যাও বুনে , আরশির বুকে তোমার ঘুমে জড়ানো অবয়ব থাকে ভেসে যেমন করে আকাশের বুকে মেঘেরা থাকে মিশে ; আমি'ই তো তোমার নক্ষত্রের রাত , আরশি হয়ে তোমাতে বিলীন আমি'ই তো তোমার ঘুম ওই নীল দুটি চোখে ; তুমি'ই তো আমার আকাশ , আমি নক্ষত্র হয়ে তোমাতেই আছি মিশে । |
|
|
|
|