Text Size
Your Ad Here
Welcome, Guest
Please Login or Register.    Lost Password?

Faishsha Gechi
(1 viewing) (1) Guest
Go to bottomPage: 1
TOPIC: Faishsha Gechi
#246
Faishsha Gechi 3 Months ago Karma: 0



ত্রিশাঃ জানু কোথায় তুমি?
নিরবঃ হেই বেবি, আমি তো বাসায় বসে আছি। I am so bored honey. বলতো কি করা যায়?
ত্রিশাঃ চল রুমে যাই।
নিরবঃ কোন রুমে হানি?
ত্রিশাঃ তুমি কয়টা রুমে যাও শুনি? কোন কোন রুমে কার কার সাথে টাঙ্কি মার?
নিরবঃ আল্লাহর কসম বেবি, আমি শুধু তোমার সাথে ছাড়া কারো সাথে কথাও বলিনা। হেই, জানু আমি একটু বাহিরে যাব। ফিরে এসে তোমার সাথে কথা বলবো।
নিরবঃ অনেকদিন আমাদেরকান্না রুমে যাইনা। একটু দেখি ওইখানে ভিম্রুল, টাল্টু, হিজরাকুমারগো মাইয়া কালেকশন কেমন হইছে।
[নিরব নিজে নিজে ভাবছে, এই মাইয়াটাতো কঠিনভাবে কথা কয়। এইটারে পটাইতে পারলে মজা নিতে পারতাম। দেখি ইয়াহু আইডিটা নেয়া যায় কিনা।]
[ইয়াহুর রিং এর আওয়াজ]
নিরবঃ হ্যালো।
স্নিগ্ধাঃ হাই, কেমন আছেন?
নিরবঃ ভাল, আপনি ভালো? আপনি অনেক সুন্দর করে কথা বলেন।
স্নিগ্ধাঃ আপনিও। আচ্ছা, আপনি রুমে আসেননা কেন তেমন? কথাও বলেন অনেক কম।
নিরবঃ এমনি, আসলে আমি মেয়েদের সাথে তেমন একটা কথা বলতে অভ্যস্ত নই। আচ্ছা আপনার ফোন নম্বরটা কি পেতে পারি?
স্নিগ্ধাঃ এত তাড়াতাড়ি না। আচ্ছা শুনুন আমি একটু ব্যস্ত। আমার আব্বুর সাথে কথা বলতে হবে। কাল আবারো কথা হবে।
নিরবঃ ঠিক আছে। ভাল থাকবেন।
[ইয়াহুর রিং এর আওয়াজ]
স্নিগ্ধাঃ জান। কি কর?
পুলকঃ এইতো জান। আমি একটু কাজ করছি।
স্নিগ্ধাঃ কাজ নাকি কারো লগে চিপায়? তুমিতো আজকে নিলা, কালকে মিলা, পরশু ঢিলা।
পুলকঃ আমি কার লগে টাঙ্কি মারিনা। কি কও?
স্নিগ্ধাঃ হ, তোমারে আমার চেনার বাকি আছে? রুমের সব মাইয়া তোমার জান। যাও তোমার লগে কথা নাইক্কা।
[কল ড্রপের আওয়াজ]
[রুমের মধ্যে]
ত্রিশাঃ হ্যালো রুম। সবাইকে সালাম। কেমন আছেন সবাই? আসুন সবাই মাইকে আসুন।
ইউজারঃ সবাই কেমনে মাইক নিব? আপনারা কি ফ্রিতে মাইক বিলাইতাছেন? যাউগগা, উপর থেকে নিচ পরযন্ত যে যেইখানে বসিয়া লগইন করিয়াছেন, যেই অবস্থায় রহিয়াছেন, সবাইরে অন্তরের অন্তস্থল হতে সালাম এবং সাথে রজনীগন্ধার শুভেচ্ছা।
ইউজারঃ আমাগো তিরিশা আফা কইছেন হগলতেরে মাইক লইতে। আফনেরা হজ্ঞলে দলে দলে মাইকে আইসা দুই জাহানের নেকি হাসিল করেন।
ত্রিশাঃ ধন্যবাদ ইউজার ভাই, তবে আমি এখন আমাদের নিরব ভাইকে, একটা অনুরোধ করতে চাই। নিরব ভাই, আপনি মাইকটা লাল করেন, আর আমাদের জন্য একটা গান করেন।
ইউজারঃ ছরি, আমি মাইতা নিয়া নিলাম, নিরব ভাইয়ের আগে। আমার দুইতা কথা আছিল। পরথমে, আমি জানতে চাই নিরব ভাই কি লিপস্টিক লাগায়? না হইলে তার মাইক লাল হইব কেমনে? আর তিরিশা আফার কাছে জানতে চাই, নিরব ভাই সরব হইলে কি আমাগোরে টাকা দেওয়ন লাগবো? একটা গান করি।

এই পথে যখনি আমি যাই,
মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই,
আলতা রাঙ্গা পায়, আবার নুপুর পড়েছে, আলতা রাঙ্গা পায়, আবার নুপুর পড়েছে,
একটা বোরখা পরা মেয়ে পাগল কইরাছে।
……
ছোট্ট একটা নল দিয়া খায় যখন জুস
খোদার কসম আমার তখন থাকেনা যে হুস
নিরবঃ আমার মনে গাতক ভাই পরে গেছে। সালাম সবাইকে। কেমন আছেন সবাই। তিরিশা তুমি আমারে ভাই ডাকলা কেন? আমি কবে থেকে তোমার ভাই হইলাম? আমি মাইকটা ফ্রি করলাম, আমার মা ফোন করেছেন।
[মোবাইলের রিং টোন]
নিরবঃ হ্যালো, কে বলছেন?
স্নিগ্ধাঃ বলুনতো আমি কে?
নিরবঃ তাতো বলতে পারবোনা, তবে, আপনার কন্ঠটা খুব সুন্দর। আপনি কি স্নিগ্ধা?
স্নিগ্ধাঃ এতক্ষন লাগলো চিনতে? আপনি কত মেয়ের সাথে কথা বলেন শুনি?
নিরবঃ আমিতো আপনাকে বলেছি, আমি মেয়েদের সাথে কথা বলতে পারিনা।
স্নিগ্ধাঃ ওহ, তাহলে কি আপনি ছেলেদের সাথে কথা বলেন?
নিরবঃ আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে?
স্নিগ্ধাঃ তাতো বলবোনা। তবে, নম্বর যেহেতু পেয়েই গেছি……। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি করছেন কেন? আমিতো আপনার ছোট। আমাকেতো তুমি করে বলতে পারেন।
নিরবঃ না মানে, তবে একটা কথা। আপনিও তুমি করে বলতে হবে।
স্নিগ্ধাঃ OK done. আচ্ছা আমার একটা কল এসেছে, মনে হয় মা ফোন করেছেন। আপনি একটু হোল্ড এ থাকবেন প্লিজ।
[কল হোল্ডের আওয়াজ]
স্নিগ্ধাঃ পুলক, জানু আমার, কেমন আছ?
পুলকঃ কার লগে কথা কও? কল ওয়েটিং দেখলাম।
স্নিগ্ধাঃ ওহ, আব্বুর সাথে। জানু তোমার সাথে আমার রাতে কথা হবে, আমি এখন একটু বাহিরে যাব।
পুলকঃ ঠিক আছে। যাও তাইলে।
[টুট টুট টুট]
স্নিগ্ধাঃ নিরব, আছ? ওহ সর্যিা, আছেন?
নিরবঃ জী, আছি, আছ টাই শুনতে ভাল লাগছিল।
স্নিগ্ধাঃ আচ্ছা, আমি এখন রাখি। রাতে রুমে আসবেন। কথা হবে।
নিরবঃ জি, আচ্ছা।
[রুম]
ত্রিশাঃ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সবাই কেমন আছেন? নিরব, আপনাকে অনুরোধ করছি, আপনি একটু রি-লগ করবেন।
নিরবঃ কেন রিলগ করবো? তার আগে আমার কথা আছে।
ত্রিশাঃ এখানে বল।
নিরবঃ দেখ বেবি, আমাকে আরেকটা রুমের মডু বানানো হয়েছে। এখন, আমি কিভাবে এখানে মডুরাম এর পোশাক পড়বো।
ত্রিশাঃ জানু, তুমি আমাকে ভালবাস না? আমার জন্য তুমি আমাদের রুমে থাকবানা?
নিরবঃ জান, প্লিজ। বোঝার চেষ্টা কর।
ত্রিশাঃ আমি জানিতো, তুমি আমাকে ভালবাসনা। থাক লাগবে না। তোমার মত ছেলে অনেক আছে আমাকে ভালবাসার জন্য। কালও আরমান আমাকে প্রপোজ করেছে। তুমি জান, আমি চাইলে তোমার মত ছেলের লাইন লাগিয়ে দিতে পারি, আমার পেছনে।
নিরবঃ ত্রিশা বেবি, আমি তোমাকে অনেক ভালবাসি।
[নিরব অবাক হয়েঃ You Have Been Disconnected by Moderator. ধুর অন্য রুমে যাই, শালির রুমে আর আসুম না।]
বিপাশা কেমন আছেন সবাই? আমি একটা গান করবো।
…… ধিকি ধিকি আগুন জলে, বুকের মধ্যে বইয়া চলে……
ওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
আমার গান কি পচা হচ্ছে? কেউ ওয়াও ওয়াও দিচ্ছেন না কেন? থাক আর গান করবোনা।
নিরবঃ সবাইকে সালাম। বিপাশা আপনার গানটা অনেক ভাল ছিল, আমি একটা গান করি।
[ইয়াহু রিং]
বিপাশাঃ নিরব, তুমি মাইকটা ছাড়লে কেন? মাইকটা নাও আমার। ওপ্স, চলেই গেল।
স্নিগ্ধাঃ কি কর?
নিরবঃ মায়ের সাথে কথা বলছিলাম, আর তোমার কথা ভাবছিলাম।
স্নিগ্ধাঃ চাপা মাইরনা। আচ্ছা তোমার ক্যামটা দাওনা, দেখি।
নিরবঃ তোমাকেও দেখবো, তাহলে।
স্নিগ্ধাঃ আমি দেখতে পচা। দেখতে হবেনা।
নিরবঃ প্লিজ, বেশি দেখবোনা, শুধু আজকে।
স্নিগ্ধাঃ ঠিক আছে। তোমারটা আগে দাও। আমিও দিচ্ছি।
নিরব (মনে মনেঃ) এখনি সব সেভ কইরা রাখুম, তাহলে পাখি আমার কাছে ধরা।
[মিউজিক]
নিরবঃ দোস্ত তোগো রুমে স্নিগ্ধা নামের একটা মাইয়া আছেনা? ওইটারেতো পটাইয়া ফালাইছি।
পুলকঃ মানে?
নিরবঃ আজকে ক্যামে দেখলাম। কঠিন জিনিস।
পুলকঃ দোস্ত রাতে রুমে আসিস, তখন কথা কমু।
নিরবঃ আরে তোগো রুমে না যাইয়া কি কোন উপায় আছে। ঠিক আছে দোস্ত আসুমনে।
[মিউজিক]
নিরবঃ যাই ব্যাঙচ্যাট –এ একটু ঢু দিয়া আসি।
[রুমে লগইন মিউজিক]
স্নিগ্ধাঃ নিরব, ওয়েল্কাম। কেমন আছো?
নিরবঃ সালাম রুমের সবাইকে, কেমন আছেন সবাই। আসুন সবাই মাইকে আসুন।
স্নিগ্ধাঃ আজ রুমে আমার একটা আপি এসেছে। আমি অনুরোধ করবো, আপি তুমি মাইকে এসে সবাইকে হ্যালো বলবে।
ত্রিশাঃ সালাম রুমের সবাইকে। স্পেশাল সালাম, নিরবকে। কেমন আছ নিরব।
[DC sound]
ফোনের রিং
স্নিগ্ধাঃ কি হলো?
নিরবঃ আমি ডিসি হয়েছি, আমার নেট খারাপ। পরে আসছি।
স্নিগ্ধাঃ তুমি এখনি আসবে। আমি কিছুই বুঝিনা।
নিরবঃ কি আজব, আমি লগইন করার ট্রাই করছি, পারছিনা।
[টুট টুট টুট]
[রুমে লগইন মিউজিক]
স্নিগ্ধাঃ ওয়েল্কাম ব্যাক। নিরব, তোমার সাথে আমার কথা আছে, একটু টোকাটুকি রুমে আস।
নিরবঃ হ্যা বল।
স্নিগ্ধাঃ আমি কিছুই বলবো না। ত্রিশা আপু তুমি বল।
ত্রিশাঃ আমারো কিছু বলার নেই।
adhaar (Moderator)
Administrator
Posts: 76
graph
Points: 0
graphgraph
User Offline Click here to see the profile of this user
The administrator has disabled public write access.
I am No Body
 
Go to topPage: 1
Moderators: adhaar